দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

রাতের আঁধারে ট্রাক্টরসহ নদীতে তলিয়ে গেলেন চালক, সকালে মিলল মরদেহ

রাতের আঁধারে ট্রাক্টরসহ নদীতে তলিয়ে গেলেন চালক

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর তীরে কৃষিকাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তরুণ ট্রাক্টরচালক জয় বিশ্বাস। গভীর রাতে জমি চাষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি নদীতে পড়ে গেলে তার মৃত্যু হয় বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।শুক্রবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানের পর বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদী থেকে জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাড়া চালক হিসেবে ট্রাক্টর পরিচালনা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে বালুরঘাট এলাকার কয়েকটি কৃষিজমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের কাজ করছিলেন জয়। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে কাজ করার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।ঘটনাস্থলে অন্য কোনো শ্রমিক বা কৃষক উপস্থিত না থাকায় দুর্ঘটনার বিষয়টি রাতেই কেউ জানতে পারেনি। 

আরও  ও পড়ুন, ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার, সদর দপ্তরে সংযুক্ত

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে সন্দেহ করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাক্টরসহ জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থা অথবা নদীর পাড়ের মাটি ধসে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।চরভদ্রাসন থানার উপপরিদর্শক মোজাম্মেল হক বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয়দের মতে, পদ্মা নদীর তীরবর্তী জমিগুলোতে কৃষিকাজের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।

আরও পড়ুন, যমুনা সেতুতে ঈদ-ফেরত যাত্রীদের ভোগান্তিতে ১০ কিলোমিটার যানজট

বিষয় : মরদেহ চালক পদ্মা নদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাতের আঁধারে ট্রাক্টরসহ নদীতে তলিয়ে গেলেন চালক, সকালে মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর তীরে কৃষিকাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তরুণ ট্রাক্টরচালক জয় বিশ্বাস। গভীর রাতে জমি চাষের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি নদীতে পড়ে গেলে তার মৃত্যু হয় বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।শুক্রবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানের পর বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদী থেকে জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাড়া চালক হিসেবে ট্রাক্টর পরিচালনা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে বালুরঘাট এলাকার কয়েকটি কৃষিজমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের কাজ করছিলেন জয়। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে কাজ করার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।ঘটনাস্থলে অন্য কোনো শ্রমিক বা কৃষক উপস্থিত না থাকায় দুর্ঘটনার বিষয়টি রাতেই কেউ জানতে পারেনি। 

আরও  ও পড়ুন, ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার, সদর দপ্তরে সংযুক্ত

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে সন্দেহ করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাক্টরসহ জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থা অথবা নদীর পাড়ের মাটি ধসে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।চরভদ্রাসন থানার উপপরিদর্শক মোজাম্মেল হক বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয়দের মতে, পদ্মা নদীর তীরবর্তী জমিগুলোতে কৃষিকাজের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।

আরও পড়ুন, যমুনা সেতুতে ঈদ-ফেরত যাত্রীদের ভোগান্তিতে ১০ কিলোমিটার যানজট

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত