দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সুখবর , কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সুখবর

দেশজুড়ে তীব্র গরমের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরও  পড়ুন, দুই দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাবে এসব এলাকার কিছু অংশে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে। ফলে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের বর্ষা মৌসুম শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : আবহাওয়া ভারি বর্ষণ বৃষ্টির সুখবর আবহাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির সুখবর , কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

দেশজুড়ে তীব্র গরমের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরও  পড়ুন, দুই দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাবে এসব এলাকার কিছু অংশে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে। ফলে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের বর্ষা মৌসুম শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত