দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

অভিনব কায়দায় চোরাচালান, ৭ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

কায়দায় চোরাচালান, ৭ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

অভিনব কায়দায় চোরাচালানের সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা চন্ডিদ্বার ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে ওই ভারতীয় মাদক জব্দ করা হয়। আটক মালামালের মূল্য অন্তত ছয় লাখ ৯৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।জানা যায়, বিজিবি-বিওপির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ মাদক ও এনার্জি ড্রিংকস আটক করা হয়।

আরও  পড়ুন , কসবায় স্ত্রীকে মারধরের পর কীটনাশক পান, স্বামীর মৃত্যু

অভিযানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ কেজি গাঁজা, ৬১৪ পিস মেহেদী ও ১৪৫ বোতল ভারতীয় রেডবুল এনার্জি ড্রিকংস আটক ও জব্দ করেন।এর সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সুলতানপুর-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।তিনি জানান, বিজিবি সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হয়। 

বিষয় : চোরাচালান মাদক জব্দ বর্ডার গার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অভিনব কায়দায় চোরাচালান, ৭ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

অভিনব কায়দায় চোরাচালানের সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা চন্ডিদ্বার ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে ওই ভারতীয় মাদক জব্দ করা হয়। আটক মালামালের মূল্য অন্তত ছয় লাখ ৯৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।জানা যায়, বিজিবি-বিওপির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ মাদক ও এনার্জি ড্রিংকস আটক করা হয়।

আরও  পড়ুন , কসবায় স্ত্রীকে মারধরের পর কীটনাশক পান, স্বামীর মৃত্যু

অভিযানে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ কেজি গাঁজা, ৬১৪ পিস মেহেদী ও ১৪৫ বোতল ভারতীয় রেডবুল এনার্জি ড্রিকংস আটক ও জব্দ করেন।এর সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সুলতানপুর-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।তিনি জানান, বিজিবি সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত