দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, যুবক নিহত; আহত অন্তত ২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে গেলে আছাবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আছাবুর রহমান পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আশাবুর রহমান সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।আহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— কয়রা উপজেলার ইসমাইল হোসেন (৩২), ইমদাদুল হক (৪৭), পাইকগাছা উপজেলার আব্দুস সালাম (৬০), তালা উপজেলার কবিতার মণ্ডল (৫৭) ও নৃতোষ মণ্ডল (৩৫), এবং রূপসা উপজেলার রাবেয়া খাতুন (৪৭)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। সকাল দিকে গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়ক ছেড়ে পাশের পানিভর্তি খাদে ছিটকে পড়ে।

আরও পড়ুন , ৩ দিন নিখোঁজের পর পাটক্ষেতে যুবকের মরদেহ , তদন্তে নেমেছে পুলিশ

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবুনবক্কর জামান জানান, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।খর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বিষয় : যুবক নিহত যাত্রীবাহী বাস পানিভর্তি খাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, যুবক নিহত; আহত অন্তত ২৫

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে গেলে আছাবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আছাবুর রহমান পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আশাবুর রহমান সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।আহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— কয়রা উপজেলার ইসমাইল হোসেন (৩২), ইমদাদুল হক (৪৭), পাইকগাছা উপজেলার আব্দুস সালাম (৬০), তালা উপজেলার কবিতার মণ্ডল (৫৭) ও নৃতোষ মণ্ডল (৩৫), এবং রূপসা উপজেলার রাবেয়া খাতুন (৪৭)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। সকাল দিকে গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়ক ছেড়ে পাশের পানিভর্তি খাদে ছিটকে পড়ে।

আরও পড়ুন , ৩ দিন নিখোঁজের পর পাটক্ষেতে যুবকের মরদেহ , তদন্তে নেমেছে পুলিশ

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবুনবক্কর জামান জানান, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।খর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত