দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা: ঢাকার মিরপুর থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভাবি ও দেড় বছরের ভাতিজাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ মোল্লাকে গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুরে চার মাসের অন্তঃসত্ত্বা ভাবি ও দেড় বছরের ভাতিজাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো।পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইউসুফকে আটক করা হয়।নিহতরা হলেন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। হামলায় গুরুতর আহত হন আমেনার স্বামী আব্দুস ছালাম।

আরও  পড়ুন, গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: কলোনির ১৮ ঘর ও ৩ দোকান পুড়ে ছাই

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ চরম আকার ধারণ করে।গত ৩০ মে রাত ১০টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ পলাতক ছিলেন। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : গ্রেফতার অভিযুক্ত ভাবি-ভাতিজা হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা: ঢাকার মিরপুর থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুরে চার মাসের অন্তঃসত্ত্বা ভাবি ও দেড় বছরের ভাতিজাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো।পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইউসুফকে আটক করা হয়।নিহতরা হলেন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। হামলায় গুরুতর আহত হন আমেনার স্বামী আব্দুস ছালাম।

আরও  পড়ুন, গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: কলোনির ১৮ ঘর ও ৩ দোকান পুড়ে ছাই

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ চরম আকার ধারণ করে।গত ৩০ মে রাত ১০টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ পলাতক ছিলেন। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত