দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন, ‘একজন ছিল, সেও ভেগে গেছে’

দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের পরিকল্পনা থাকলেও এখনো মনের মতো পাত্র খুঁজে পাননি।

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ

আজমেরী হক বাঁধন বলেন, মাঝখানে বিয়ে করার পরিকল্পনা ছিল এবং তিনি একজন মানুষও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক এগোয়নি। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালককে ঘিরে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে বাঁধন স্বীকার করেন, তার সঙ্গে দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল।

আরও পড়ুন, গোপন বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকিয়েছিলেন অপু বিশ্বাস

নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, তিনি এখনো বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজছেন। তার ভাষায়, প্রেম করার মতো মানুষ পাওয়া গেলেও বিয়ের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। বাঁধন আরও জানান, একজন পাত্রকে তিনি পেয়েছিলেন, যার মা তাকে বেশ পছন্দ করতেন। কিন্তু পরে সেই ব্যক্তি সম্পর্ক থেকে সরে যান। ফলে বিয়ের পরিকল্পনাও আর এগোয়নি।

আরও পড়ুন, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন বাঁধন। সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি, তবুও আগের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ এখনো রয়েছে।

বিষয় : অভিনেত্রী বিয়ে আজমেরী হক বাঁধন পাত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

বিয়ের পাত্র খুঁজছেন বাঁধন, ‘একজন ছিল, সেও ভেগে গেছে’

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ের পরিকল্পনা থাকলেও এখনো মনের মতো পাত্র খুঁজে পাননি।

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ

আজমেরী হক বাঁধন বলেন, মাঝখানে বিয়ে করার পরিকল্পনা ছিল এবং তিনি একজন মানুষও পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক এগোয়নি। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালককে ঘিরে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে বাঁধন স্বীকার করেন, তার সঙ্গে দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল।

আরও পড়ুন, গোপন বিয়ের লেহেঙ্গা খাটের নিচে লুকিয়েছিলেন অপু বিশ্বাস

নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, তিনি এখনো বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজছেন। তার ভাষায়, প্রেম করার মতো মানুষ পাওয়া গেলেও বিয়ের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। বাঁধন আরও জানান, একজন পাত্রকে তিনি পেয়েছিলেন, যার মা তাকে বেশ পছন্দ করতেন। কিন্তু পরে সেই ব্যক্তি সম্পর্ক থেকে সরে যান। ফলে বিয়ের পরিকল্পনাও আর এগোয়নি।

আরও পড়ুন, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন বাঁধন। সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি, তবুও আগের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ এখনো রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত