ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের উন্মাদনা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরেও ইতোমধ্যে সম্প্রচারস্বত্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে বাংলাদেশ ও ভারতে এখনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম ঘোষণা না হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা।
আরও পড়ুন, বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
এরই মধ্যে জানা গেছে, ব্রাজিলের দর্শকরা ইউটিউবেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ। সৌদি আরবের ক্লাব আল নাসরের তারকা ফুটবলার Cristiano Ronaldo-র বিনিয়োগে পরিচালিত ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান LiveMode-এর অংশীদার প্ল্যাটফর্ম CazéTV টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুন, বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রি করছেন ইংলিশ সুপারফ্যান
ব্রাজিলিয়ান কনটেন্ট নির্মাতা ও স্ট্রিমার Casimiro Miguel ২০২২ সালে লাইভমোডের সহযোগিতায় কাজেটিভি চালু করেন। কাতার বিশ্বকাপে নির্বাচিত কিছু ম্যাচ সম্প্রচারের মাধ্যমে আলোচনায় আসে প্ল্যাটফর্মটি। এরপর নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিকসহ বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনও সম্প্রচার করেছে তারা। ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে কাজেটিভি ফোরকে রেজল্যুশনে ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করছে। পাশাপাশি থাকছে বিশেষ অনুষ্ঠান, পর্দার পেছনের গল্প এবং তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কনটেন্ট।
আরও পড়ুন, আন্তর্জাতিক ফুটবলে আবারও রাজনৈতিক প্রতিবাদের ঢেউ
তবে বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য থাকছে বড় সীমাবদ্ধতা। ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে কাজেটিভির চ্যানেল পাওয়া গেলেও সরাসরি বিশ্বকাপ ম্যাচ দেখা যাবে না। কারণ ডিজিটাল সম্প্রচারস্বত্ব কেবল ব্রাজিল অঞ্চলের জন্য পেয়েছে প্ল্যাটফর্মটি। ফলে অন্যান্য দেশের দর্শকদের জন্য ম্যাচ সম্প্রচার থাকবে জিও-ব্লকড। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা—বাংলাদেশ ও ভারতে ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ঘোষণা কবে আসে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন