দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত

ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের মূল স্কোয়াড চূড়ান্ত করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এর বাইরে আরও সাতজন খেলোয়াড়কে নিয়ে আলাদা একটি প্রস্তুতি দলও ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন, নতুন চোটে মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ ম্যাচ নিয়েও শঙ্কা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শুরুতে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। সেখান থেকে বাছাই করে ২৬ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হয়েছে। এই দল নিয়েই বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল জানিয়েছে, মূল স্কোয়াডের বাইরে থাকা আরও সাতজন খেলোয়াড়কে নিয়ে একটি প্রস্তুতি দল তৈরি করা হয়েছে, যারা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে।

আরও পড়ুন, মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এই প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার অবার্ন ইউনিভার্সিটিতে তাদের প্রতিপক্ষ হবে আইসল্যান্ড। এই প্রস্তুতি দলে আছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, টমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকুইন ফ্রেইতাস ও সিমন এস্কোবার। ইনজুরি বা শেষ মুহূর্তের পরিবর্তন হলে মূল স্কোয়াডে এই তালিকা থেকেই খেলোয়াড় নেওয়া হতে পারে।

আরও পড়ুন, এক কোটি টাকার গয়নায় কোর্ট মাতালেন সাবালেঙ্কা

কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মূল ২৬ জনের পাশাপাশি এই অতিরিক্ত সাতজনও দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রয়োজনে তারা মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও পাবেন। বিশ্বকাপের আগে এই দুই প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে আর্জেন্টিনা, যেখানে মেসি-আলভারেজদের সমন্বয়ে চূড়ান্ত কৌশল ঝালিয়ে নেওয়া হবে।

বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা স্কোয়াড চূড়ান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের মূল স্কোয়াড চূড়ান্ত করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এর বাইরে আরও সাতজন খেলোয়াড়কে নিয়ে আলাদা একটি প্রস্তুতি দলও ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

আরও পড়ুন, নতুন চোটে মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ ম্যাচ নিয়েও শঙ্কা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শুরুতে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল। সেখান থেকে বাছাই করে ২৬ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হয়েছে। এই দল নিয়েই বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল জানিয়েছে, মূল স্কোয়াডের বাইরে থাকা আরও সাতজন খেলোয়াড়কে নিয়ে একটি প্রস্তুতি দল তৈরি করা হয়েছে, যারা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে।

আরও পড়ুন, মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এই প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার অবার্ন ইউনিভার্সিটিতে তাদের প্রতিপক্ষ হবে আইসল্যান্ড। এই প্রস্তুতি দলে আছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, টমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকুইন ফ্রেইতাস ও সিমন এস্কোবার। ইনজুরি বা শেষ মুহূর্তের পরিবর্তন হলে মূল স্কোয়াডে এই তালিকা থেকেই খেলোয়াড় নেওয়া হতে পারে।

আরও পড়ুন, এক কোটি টাকার গয়নায় কোর্ট মাতালেন সাবালেঙ্কা

কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মূল ২৬ জনের পাশাপাশি এই অতিরিক্ত সাতজনও দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রয়োজনে তারা মূল দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও পাবেন। বিশ্বকাপের আগে এই দুই প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে আর্জেন্টিনা, যেখানে মেসি-আলভারেজদের সমন্বয়ে চূড়ান্ত কৌশল ঝালিয়ে নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত