দৈনিক সংবাদ দিগন্ত

এক কোটি টাকার গয়নায় কোর্ট মাতালেন সাবালেঙ্কা

রোঁলা গারোসের কোর্ট যেন ধীরে ধীরে টেনিসের পাশাপাশি ফ্যাশনের মঞ্চেও পরিণত হচ্ছে। প্রথমে জাপানের নাওমি ওসাকা অভিনব ডিজাইনের পোশাকে নজর কাড়েন। এবার আলোচনায় বেলারুশের বিশ্বসেরা নারী টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা

আরও পড়ুন, ঈদের আনন্দ ভুলে মাঠের লড়াইয়ে বাংলাদেশ নারী দল

স্পেনের জেসিকা বাউজেসের বিপক্ষে অনায়াস জয় পেয়েছেন সাবালেঙ্কা। ৬-৪, ৬-২ সেটে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। তবে ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে তার ব্যতিক্রমী সাজও। লাল-কালো ব্র্যান্ডেড পোশাকের সঙ্গে সাবালেঙ্কার গলায় ছিল হিরে ও গার্নেট রত্নখচিত দুটি নেকলেস। একই রত্নের দুল ও বিশেষ ব্রেসলেটও ছিল তার লুকে। নিউ ইয়র্কভিত্তিক জুয়েলারি প্রতিষ্ঠান মার্শাল গুড তার জন্য বিশেষভাবে এই গয়নাগুলো তৈরি করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন, মায়ামির জয়ে উচ্ছ্বাসের মাঝেই মেসির ইনজুরি, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা

সাবালেঙ্কা জানিয়েছেন, গয়না পরে খেলতে তার কোনো অসুবিধা হয়নি এবং ভবিষ্যত ম্যাচেও আরও গয়না পরার ইঙ্গিত দিয়েছেন তিনি। গয়না নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি মজার ছলে বলেন, তার ব্যক্তিগত সহকারী ও ফিজিওথেরাপিস্টই তাকে নিরাপত্তা দেন। এদিকে নারী এককে বিশ্বের তিন নম্বর ইগা শভিয়নতেক সহজ জয় পেয়েছেন। চেক প্রজাতন্ত্রের সারা বেজ়লেককে হারিয়ে তিনি তৃতীয় রাউন্ডে উঠেছেন। একইভাবে জয় পেয়েছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা

আরও পড়ুন, আয়ের শীর্ষে আবারও রোনালদো, ফোর্বস তালিকায় টানা চতুর্থবার

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কোকো গফ গাড়ি দুর্ঘটনার ঝুঁকি কাটিয়ে ট্যাক্সিতে কোর্টে এসে ম্যাচ জিতে নেন। পুরুষ এককে ২৪ গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে তুলনামূলক স্বস্তিতে জয় পাচ্ছেন বলেও জানা গেছে।

বিষয় : সাবালেঙ্কা গয়না রোঁলা গারোস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এক কোটি টাকার গয়নায় কোর্ট মাতালেন সাবালেঙ্কা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

রোঁলা গারোসের কোর্ট যেন ধীরে ধীরে টেনিসের পাশাপাশি ফ্যাশনের মঞ্চেও পরিণত হচ্ছে। প্রথমে জাপানের নাওমি ওসাকা অভিনব ডিজাইনের পোশাকে নজর কাড়েন। এবার আলোচনায় বেলারুশের বিশ্বসেরা নারী টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা

আরও পড়ুন, ঈদের আনন্দ ভুলে মাঠের লড়াইয়ে বাংলাদেশ নারী দল

স্পেনের জেসিকা বাউজেসের বিপক্ষে অনায়াস জয় পেয়েছেন সাবালেঙ্কা। ৬-৪, ৬-২ সেটে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। তবে ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে তার ব্যতিক্রমী সাজও। লাল-কালো ব্র্যান্ডেড পোশাকের সঙ্গে সাবালেঙ্কার গলায় ছিল হিরে ও গার্নেট রত্নখচিত দুটি নেকলেস। একই রত্নের দুল ও বিশেষ ব্রেসলেটও ছিল তার লুকে। নিউ ইয়র্কভিত্তিক জুয়েলারি প্রতিষ্ঠান মার্শাল গুড তার জন্য বিশেষভাবে এই গয়নাগুলো তৈরি করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন, মায়ামির জয়ে উচ্ছ্বাসের মাঝেই মেসির ইনজুরি, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা

সাবালেঙ্কা জানিয়েছেন, গয়না পরে খেলতে তার কোনো অসুবিধা হয়নি এবং ভবিষ্যত ম্যাচেও আরও গয়না পরার ইঙ্গিত দিয়েছেন তিনি। গয়না নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি মজার ছলে বলেন, তার ব্যক্তিগত সহকারী ও ফিজিওথেরাপিস্টই তাকে নিরাপত্তা দেন। এদিকে নারী এককে বিশ্বের তিন নম্বর ইগা শভিয়নতেক সহজ জয় পেয়েছেন। চেক প্রজাতন্ত্রের সারা বেজ়লেককে হারিয়ে তিনি তৃতীয় রাউন্ডে উঠেছেন। একইভাবে জয় পেয়েছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা

আরও পড়ুন, আয়ের শীর্ষে আবারও রোনালদো, ফোর্বস তালিকায় টানা চতুর্থবার

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কোকো গফ গাড়ি দুর্ঘটনার ঝুঁকি কাটিয়ে ট্যাক্সিতে কোর্টে এসে ম্যাচ জিতে নেন। পুরুষ এককে ২৪ গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে তুলনামূলক স্বস্তিতে জয় পাচ্ছেন বলেও জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত