বিশ্বকাপের আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচে দুইটি দুর্দান্ত অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ইনজুরিতে পড়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে।ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচে ইন্টার মায়ামি ৬-৪ গোলে জয় পায়। তবে ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ ঊরুর পেশিতে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন মেসি। কারো সহায়তা ছাড়াই তিনি সরাসরি লকার রুমে চলে যান।এর আগে ম্যাচের ৭০তম মিনিটে ফ্রি কিক নেওয়ার পরই তাকে পেশিতে হাত দিতে দেখা যায়। এরপরই তিনি বদলির অনুরোধ করেন এবং মাঠ ছাড়েন।
আরও পড়ুন , আয়ের শীর্ষে আবারও রোনালদো, ফোর্বস তালিকায় টানা চতুর্থবার
ম্যাচটি ছিল গোলবন্যায় ভরপুর। প্রথমার্ধেই ৮টি গোল হয়, যা এমএলএস ইতিহাসে এক বিরল রেকর্ড।ইন্টার মায়ামির হয়ে লুইস সুয়ারেজ এবং অন্যান্যদের একাধিক গোল ম্যাচে দারুণ উত্তেজনা তৈরি করে। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি।তবে এই জয়ের আনন্দ ম্লান হয়ে যায় মেসির চোটে। এখন বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে উদ্বেগে পড়েছে আর্জেন্টিনা শিবির।আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখন মেসির চোট পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, কারণ আসন্ন বিশ্বকাপে তার উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন