পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সর্বশেষ মৃত্যুবরণ করেন বগুড়া সদরের Md. A. Karim (৭৪)। তিনি মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে ২২ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
আরও পড়ুন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন, কাল ঈদুল আজহা
ধর্ম মন্ত্রণালয় জানায়, বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগসহ হঠাৎ শারীরিক জটিলতার কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। চলতি বছরের ২১ এপ্রিল প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। এরপর মে মাসের মাঝামাঝি সময়ে মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়তে থাকে।
আরও পড়ুন, মিনায় বাংলাদেশি হাজিদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, হজ বা ওমরাহ পালনের সময় কেউ মারা গেলে সেখানেই দাফন সম্পন্ন করা হয়।
আরও পড়ুন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা দিতে বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক কাজ করছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন