দৈনিক সংবাদ দিগন্ত

৪১৯ হাজি নিয়ে দেশে পৌঁছাল হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আরও পড়ুন, হজের মূল আনুষ্ঠানিকতা শেষ, সৌদি থেকে ফিরতে শুরু করেছেন হাজিরাএর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চলতি বছরের হাজিদের দেশে ফেরার কার্যক্রম। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।আরও পড়ুন, দুপুরের মধ্যে ৫ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কবার্তাধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন। হাজিদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরও পড়ুন, ঈদের ছুটি ও বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তিচলতি বছরের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশি হজযাত্রীদের ভিসা, আবাসন, পরিবহন এবং তাঁবু ভাড়াসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, সমন্বিত প্রস্তুতির কারণে বড় ধরনের কোনো সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা 

৪১৯ হাজি নিয়ে দেশে পৌঁছাল হজের প্রথম ফিরতি ফ্লাইট