দৈনিক সংবাদ দিগন্ত

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন, কাল ঈদুল আজহা

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালনে আজ আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখের বেশি মুসল্লি। জিলহজের নবম দিনের ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দান-এ জড়ো হতে শুরু করেন। সূর্যাস্ত পর্যন্ত তারা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় সময় কাটান।

আরও পড়ুন, মিনায় বাংলাদেশি হাজিদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী

ইসলামি শরিয়তে আরাফাতে অবস্থান হজের মূল রুকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। দুপুরে হাজিদের উদ্দেশে খুতবা দেন শায়খ আলি আল হুদাইফি। বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় অনূদিত এ খুতবায় মুসলিম ঐক্য, শরিয়াভিত্তিক জীবনব্যবস্থা ও বিশ্বশান্তির আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। পরে তারা মুজদালিফা-র উদ্দেশে রওনা হবেন। সেখানে রাতযাপন ও শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। 

আরও পড়ুন, একাধিকবার "শ্রেষ্ঠ ওসি" হিসেবে সম্মানপ্রাপ্ত ভাইরাল ওসি আফতাব উদ্দিন

আরও পড়ুন, ধর্ষণের আশঙ্কায় আত্মহত্যা কি জায়েজ? ইসলামের সুস্পষ্ট অবস্থান- ‘না’

আগামীকাল ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

বিষয় : হজ ঈদুল আজহা খুতবা উকুফে আরাফা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন, কাল ঈদুল আজহা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালনে আজ আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখের বেশি মুসল্লি। জিলহজের নবম দিনের ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দান-এ জড়ো হতে শুরু করেন। সূর্যাস্ত পর্যন্ত তারা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় সময় কাটান।

আরও পড়ুন, মিনায় বাংলাদেশি হাজিদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী

ইসলামি শরিয়তে আরাফাতে অবস্থান হজের মূল রুকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। দুপুরে হাজিদের উদ্দেশে খুতবা দেন শায়খ আলি আল হুদাইফি। বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় অনূদিত এ খুতবায় মুসলিম ঐক্য, শরিয়াভিত্তিক জীবনব্যবস্থা ও বিশ্বশান্তির আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, প্রকাশিত সংবাদের প্রতিবাদ

খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। পরে তারা মুজদালিফা-র উদ্দেশে রওনা হবেন। সেখানে রাতযাপন ও শয়তানকে পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। 

আরও পড়ুন, একাধিকবার "শ্রেষ্ঠ ওসি" হিসেবে সম্মানপ্রাপ্ত ভাইরাল ওসি আফতাব উদ্দিন

আরও পড়ুন, ধর্ষণের আশঙ্কায় আত্মহত্যা কি জায়েজ? ইসলামের সুস্পষ্ট অবস্থান- ‘না’

আগামীকাল ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত