পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে দেশটি সফরে যান।
আরও পড়ুন, ঈদুল আজহায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ যুক্ত
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে সেনাপ্রধান পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, হাজারো আক্রান্ত হাসপাতালে
হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। তার সফরকালীন সময়ে ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সৌদি আরবে অবস্থান করবেন বলেও জানা গেছে।
আরও পড়ুন, ঈদে ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা: সেতুমন্ত্রীর আশ্বাস
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিনিধিদের সৌদি সরকার বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের সুযোগ দিয়ে থাকে। এর অংশ হিসেবেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবার এই আমন্ত্রণ পেয়েছেন। উল্লেখ্য, পবিত্র হজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় ইবাদত। সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালন ফরজ।
বিষয় : সৌদি হজ ওয়াকার-উজ-জামান

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন