দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝড়ের সময় বটগাছের বড় ডাল ভেঙে টিনের চালায় পড়ে এক নারী নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জাবেদা (৩৫) সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকার বাসিন্দা জাবেদের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়,
আরও পড়ুন , জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর ঘেরাও অভিযান
ভোররাতে ঝড়ের সময় ছাগলের ঘর থেকে ছাগল বের করতে গেলে হঠাৎ বটগাছের বড় একটি ডাল ভেঙে তাদের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে জাবেদা চাপা পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয় : নারী নিহত ঝড়ের তাণ্ডব টিনের চালা

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঝড়ের সময় বটগাছের বড় ডাল ভেঙে টিনের চালায় পড়ে এক নারী নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জাবেদা (৩৫) সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকার বাসিন্দা জাবেদের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়,
আরও পড়ুন , জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথ বাহিনীর ঘেরাও অভিযান
ভোররাতে ঝড়ের সময় ছাগলের ঘর থেকে ছাগল বের করতে গেলে হঠাৎ বটগাছের বড় একটি ডাল ভেঙে তাদের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে জাবেদা চাপা পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন