দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

শিপিং–এয়ারলাইনসের বৈদেশিক মুদ্রায় মুনাফার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইনসগুলোর জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠান তাদের বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে সুদ বা মুনাফাযোগ্য মেয়াদি আমানত হিসেবে রাখতে পারবে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক আয় ব্যাংকিং চ্যানেলে আনতে উৎসাহিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, ঈদে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

নতুন নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলো তাদের এফসি অ্যাকাউন্টের ব্যালেন্স সংশ্লিষ্ট এডি ব্যাংকে বৈদেশিক মুদ্রায় সুদ বা মুনাফাভিত্তিক নবায়নযোগ্য টার্ম ডিপোজিট হিসেবে রাখতে পারবে। এসব আমানতের মেয়াদ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকগুলো ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব আমানতের সুদ বা মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

আরও পড়ুন, ঈদ উপলক্ষে ২৫-৩১ মে ব্যাংক বন্ধ, আজ ও কাল চলছে লেনদেন

তবে অর্জিত সুদ বা মুনাফা সরাসরি বৈদেশিক মুদ্রায় উত্তোলন করা যাবে না। এটি বাজারের চলতি স্পট রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় পরিশোধ করা হবে। এর আগে ২০২৩ সালের সার্কুলার অনুযায়ী শিপিং ও এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলো কেবল আন্তর্জাতিক পরিচালন ব্যয় মেটানোর জন্য এফসি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারত। অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থেকে তখন কোনো মুনাফা অর্জনের সুযোগ ছিল না।

আরও পড়ুন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন উদ্যোগ বৈদেশিক আয়কে ব্যাংকিং চ্যানেলে আনা এবং বৈদেশিক মুদ্রার অলস ব্যবহার কমাতে সহায়তা করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেরিটাইম ও এভিয়েশন খাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক কার্যক্রমের ফলে এই সিদ্ধান্ত অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করবে।

বিষয় : রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক এয়ারলাইনস বিশ্বব্যাপী শিপিং কোম্পানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শিপিং–এয়ারলাইনসের বৈদেশিক মুদ্রায় মুনাফার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইনসগুলোর জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠান তাদের বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে সুদ বা মুনাফাযোগ্য মেয়াদি আমানত হিসেবে রাখতে পারবে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক আয় ব্যাংকিং চ্যানেলে আনতে উৎসাহিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, ঈদে ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

নতুন নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলো তাদের এফসি অ্যাকাউন্টের ব্যালেন্স সংশ্লিষ্ট এডি ব্যাংকে বৈদেশিক মুদ্রায় সুদ বা মুনাফাভিত্তিক নবায়নযোগ্য টার্ম ডিপোজিট হিসেবে রাখতে পারবে। এসব আমানতের মেয়াদ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। এছাড়া ব্যাংকগুলো ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব আমানতের সুদ বা মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

আরও পড়ুন, ঈদ উপলক্ষে ২৫-৩১ মে ব্যাংক বন্ধ, আজ ও কাল চলছে লেনদেন

তবে অর্জিত সুদ বা মুনাফা সরাসরি বৈদেশিক মুদ্রায় উত্তোলন করা যাবে না। এটি বাজারের চলতি স্পট রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় পরিশোধ করা হবে। এর আগে ২০২৩ সালের সার্কুলার অনুযায়ী শিপিং ও এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলো কেবল আন্তর্জাতিক পরিচালন ব্যয় মেটানোর জন্য এফসি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারত। অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থেকে তখন কোনো মুনাফা অর্জনের সুযোগ ছিল না।

আরও পড়ুন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন উদ্যোগ বৈদেশিক আয়কে ব্যাংকিং চ্যানেলে আনা এবং বৈদেশিক মুদ্রার অলস ব্যবহার কমাতে সহায়তা করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেরিটাইম ও এভিয়েশন খাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক কার্যক্রমের ফলে এই সিদ্ধান্ত অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত