দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

জুলাই আন্দোলনকালীন হত্যা মামলা: এ বি এম খায়রুল হককে নিয়ে নতুন মোড়

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

রাজধানীতে আলোচিত জুলাই আন্দোলনকালীন একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।মামলাটি যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা ঘটনার সঙ্গে সম্পর্কিত, যা জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয়।আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাবেক প্রধান বিচারপতিকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন ,  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১২ লঞ্চ নিয়ে বিআইডব্লিউটিএ’র বিশেষ উদ্যোগ

পরবর্তীতে গরমের কারণে কিছু সময়ের জন্য তাকে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়। দুপুর ৩টার দিকে পুনরায় পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয় তাকে।শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ শুনানিতে তার গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে।শুনানি শেষে বিকেল ৩টা ২৪ মিনিটে আদালত তাকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।এ ঘটনায় আদালত প্রাঙ্গণে আইনজীবী ও উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী ধাপে বিস্তারিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি অগ্রগতি নেওয়া হবে বলে জানা গেছে। 

আরও  পড়ুন ,  রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ৭২ ঘণ্টার মধ্যে আসছে ডিএনএ রিপোর্ট

বিষয় : গ্রেপ্তার গণহত্যা মামলা খায়রুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনকালীন হত্যা মামলা: এ বি এম খায়রুল হককে নিয়ে নতুন মোড়

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীতে আলোচিত জুলাই আন্দোলনকালীন একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।মামলাটি যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা ঘটনার সঙ্গে সম্পর্কিত, যা জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা হয়।আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টা ২০ মিনিটের দিকে সাবেক প্রধান বিচারপতিকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন ,  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১২ লঞ্চ নিয়ে বিআইডব্লিউটিএ’র বিশেষ উদ্যোগ

পরবর্তীতে গরমের কারণে কিছু সময়ের জন্য তাকে সিএমএম কোর্টের হাজতখানায় রাখা হয়। দুপুর ৩টার দিকে পুনরায় পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয় তাকে।শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ শুনানিতে তার গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে।শুনানি শেষে বিকেল ৩টা ২৪ মিনিটে আদালত তাকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।এ ঘটনায় আদালত প্রাঙ্গণে আইনজীবী ও উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী ধাপে বিস্তারিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি অগ্রগতি নেওয়া হবে বলে জানা গেছে। 

আরও  পড়ুন ,  রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ৭২ ঘণ্টার মধ্যে আসছে ডিএনএ রিপোর্ট

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত