নভোএয়ার লিমিটেড এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে।
আরও পড়ুন, বিদ্যুতের দামে নতুন ধাক্কা পাইকারিতে ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, চাপে জনজীবন ও শিল্পখাত
বুধবার রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমাদ আব্দুল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন, নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ৫ টাকার নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক
চুক্তির আওতায় নভোএয়ারের যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় সুবিধা পাবেন। একইভাবে ইলেক্ট্রার গ্রাহকরাও নভোএয়ারের বিভিন্ন প্রমোশনাল অফার উপভোগ করতে পারবেন। উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্রস-প্রমোশনাল কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করা এবং সেবার মান আরও উন্নত করা।
আরও পড়ুন, এমএফএসে টাকা আনতে নতুন নিয়ম দিল বাংলাদেশ ব্যাংক
নভোএয়ারের পরিচালক সোহেল মজিদ বলেন, গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন উদ্যোগ গ্রহণ করছে। এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহকসেবা উন্নয়ন, বিশেষ অফার এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করবে। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন