নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত পাঁচ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নতুন এই নোট ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে অন্যান্য শাখা অফিস থেকেও এটি সরবরাহ করা হবে।নতুন পাঁচ টাকার নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের অংশ। নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। হালকা গোলাপি রঙের এই নোটে সামনের অংশে ঢাকার তারা মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা রয়েছে। পেছনে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র।নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘৫’, সরকারি মনোগ্রাম, দুই মিলিমিটার নিরাপত্তা সুতা এবং মাইক্রোপ্রিন্টিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন , এমএফএসে টাকা আনতে নতুন নিয়ম দিল বাংলাদেশ ব্যাংক
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকার নোটও বাজারে ছাড়া হয়েছে। একই সঙ্গে ধাপে ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও বাজারে আনার পরিকল্পনা রয়েছে।তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নোটে শুধু স্বাক্ষর পরিবর্তন করা হয়েছে, ডিজাইন, রং, আকার ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের গণ-আন্দোলনের পর নতুন নকশায় কাগজের মুদ্রা ছাপানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সিরিজে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে আগের নকশায় থাকা কিছু প্রতীক পরিবর্তন করা হয়েছে।এখনো ১ ও ২ টাকার নোট নতুন ডিজাইনে বাজারে আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন , সঞ্চয়পত্রে টানা পতন, বিনিয়োগের বদলে ভাঙছেন সাধারণ মানুষ

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন