রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ এখন প্রধান চ্যালেঞ্জ।তিনি স্পষ্টভাবে জানান, অপরাধীর পরিচয় নয়, অপরাধই হবে বিচার ও ব্যবস্থার ভিত্তি।রাজধানীতে চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে বিভিন্ন অপরাধ দমনে কার্যক্রম জোরদার করা হয়েছে।সাইবার অপরাধ মোকাবিলায় ডিএমপির সাইবার ইউনিটকে আধুনিকীকরণ করা হচ্ছে। ডিবি কার্যালয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাব এখন প্রযুক্তিগতভাবে আরও সক্ষম বলে জানান কমিশনার।
আরও পড়ুন , ঢাকায় তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ই-প্রসিকিউশন চালু হয়েছে।নাগরিক সেবায় অনলাইন জিডি, ‘হ্যালো ডিএমপি’ সেবা এবং হোটেল-বর্ডার ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে।ঈদুল আজহা সামনে রেখে পশুর হাট, শপিং মল, বাস টার্মিনাল ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিএমপি কমিশনার নাগরিকদের যেকোনো অপরাধের তথ্য দ্রুত ৯৯৯ নম্বরে জানানোর আহ্বান জানান।তিনি বলেন, ঢাকার নিরাপত্তা শুধু পুলিশের কাজ নয়, বরং সামাজিক প্রতিরোধও জরুরি।
আরও পড়ুন , জুলাই গণঅভ্যুত্থান হাসপাতালে ঢুকে ‘ইনজেকশন দিয়ে মেরে ফেলতে’ হুমকি ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর জবানবন্দি

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন