দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২০ মে ২০২৬

ঢাকায় তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি

সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি

রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়ির স্বাভাবিক জীবনযাত্রা।গত দেড় থেকে দুই মাস ধরে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা।ঢাকার কুড়িল ভাটারার একটি সিএনজি স্টেশনে সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। রাতে চাপ কিছুটা বাড়লে সীমিতভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে।প্রগতি সিএনজি স্টেশনের সামনে গাড়ির লাইন গতকাল বিকেলে প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে যায়। অনেক চালক অভিযোগ করছেন, প্রয়োজনের অর্ধেক গ্যাসও মিলছে না।একই চিত্র মিরপুর ১২ নম্বর এলাকার বিভিন্ন স্টেশনেও। কোথাও চাপ কমে যাওয়ায় স্টেশন বন্ধ রাখতে হচ্ছে, 

আরও  পড়ুন , জুলাই গণঅভ্যুত্থান হাসপাতালে ঢুকে ‘ইনজেকশন দিয়ে মেরে ফেলতে’ হুমকি ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর জবানবন্দি

আবার কোথাও সীমিত নজেলে গ্যাস সরবরাহ চলছে।বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে কমে গেছে।শুধু সিএনজি স্টেশন নয়, বাসাবাড়িতেও একই সংকট দেখা দিয়েছে। দিনে গ্যাস না থাকায় অনেকেই রাতে রান্না করতে বাধ্য হচ্ছেন।মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, মগবাজার ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।সরবরাহ ঘাটতির কারণে সংকট আরও তীব্র হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান, কুচকাওয়াজে সালাম গ্রহণ

বিষয় : জীবনযাত্রা সিএনজি গ্যাস সংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ঢাকায় তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়ির স্বাভাবিক জীবনযাত্রা।গত দেড় থেকে দুই মাস ধরে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা।ঢাকার কুড়িল ভাটারার একটি সিএনজি স্টেশনে সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। রাতে চাপ কিছুটা বাড়লে সীমিতভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে।প্রগতি সিএনজি স্টেশনের সামনে গাড়ির লাইন গতকাল বিকেলে প্রায় এক কিলোমিটার ছাড়িয়ে যায়। অনেক চালক অভিযোগ করছেন, প্রয়োজনের অর্ধেক গ্যাসও মিলছে না।একই চিত্র মিরপুর ১২ নম্বর এলাকার বিভিন্ন স্টেশনেও। কোথাও চাপ কমে যাওয়ায় স্টেশন বন্ধ রাখতে হচ্ছে, 

আরও  পড়ুন , জুলাই গণঅভ্যুত্থান হাসপাতালে ঢুকে ‘ইনজেকশন দিয়ে মেরে ফেলতে’ হুমকি ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর জবানবন্দি

আবার কোথাও সীমিত নজেলে গ্যাস সরবরাহ চলছে।বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে কমে গেছে।শুধু সিএনজি স্টেশন নয়, বাসাবাড়িতেও একই সংকট দেখা দিয়েছে। দিনে গ্যাস না থাকায় অনেকেই রাতে রান্না করতে বাধ্য হচ্ছেন।মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, মগবাজার ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।সরবরাহ ঘাটতির কারণে সংকট আরও তীব্র হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান, কুচকাওয়াজে সালাম গ্রহণ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত