দৈনিক সংবাদ দিগন্ত

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনের মধ্য দিয়ে দেশে ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সরকারপ্রধান।মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নাগরিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত অনেক সেবা গ্রহণ করতে পারবেন।সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন,

আরও  পড়ুন, চাঁদ দেখা গেছে, ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা, ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি

 অতীতে ভূমি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। মামলা, দালাল, দীর্ঘসূত্রতা এবং দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হতো।তিনি বলেন, বর্তমান সরকার সেই চিত্র বদলাতে চায়। ভূমি অফিসে গিয়ে হয়রানি কমিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।মন্ত্রী আরও জানান, অটোমেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে যাতে ভূমি সংক্রান্ত অধিকাংশ কাজ অনলাইনেই সম্পন্ন করা যায়।মেলা উপলক্ষে বিভিন্ন প্রদর্শনী ও সেবা কার্যক্রম চালু করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি ভূমি সেবার আধুনিক রূপ সম্পর্কে জানতে পারছেন।সরকারি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ভূমি ব্যবস্থাপনায় আরও প্রযুক্তি যুক্ত করে সেবাকে সম্পূর্ণ ডিজিটাল কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন , রাষ্ট্রীয় সুবিধা ও কর ফাঁকির অভিযোগে প্রশ্নের মুখে ড. ইউনূস

বিষয় : উদ্বোধন প্রধানমন্ত্রী ভূমিসেবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনের মধ্য দিয়ে দেশে ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সরকারপ্রধান।মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নাগরিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত অনেক সেবা গ্রহণ করতে পারবেন।সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন,

আরও  পড়ুন, চাঁদ দেখা গেছে, ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা, ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি

 অতীতে ভূমি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। মামলা, দালাল, দীর্ঘসূত্রতা এবং দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হতো।তিনি বলেন, বর্তমান সরকার সেই চিত্র বদলাতে চায়। ভূমি অফিসে গিয়ে হয়রানি কমিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।মন্ত্রী আরও জানান, অটোমেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে যাতে ভূমি সংক্রান্ত অধিকাংশ কাজ অনলাইনেই সম্পন্ন করা যায়।মেলা উপলক্ষে বিভিন্ন প্রদর্শনী ও সেবা কার্যক্রম চালু করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ সরাসরি ভূমি সেবার আধুনিক রূপ সম্পর্কে জানতে পারছেন।সরকারি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ভূমি ব্যবস্থাপনায় আরও প্রযুক্তি যুক্ত করে সেবাকে সম্পূর্ণ ডিজিটাল কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন , রাষ্ট্রীয় সুবিধা ও কর ফাঁকির অভিযোগে প্রশ্নের মুখে ড. ইউনূস

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত