বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। ঠিক এই সময়ে দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার নৈপুণ্যে মেজর লিগ সকারে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মেসির দল।ম্যাচে একটি গোল করেন মেসি, পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরও একটি গোল। প্রথম গোলটি আসে ৩০ মিনিটের পর, লুইস সুয়ারেজের সঙ্গে সমন্বয়ে আক্রমণ তৈরি করে বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল পাঠান তিনি।
আরও পড়ুন , ইনজুরির ধাক্কায় বিশ্বকাপ মিস করছেন ডি লিট, অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি
দ্বিতীয় গোলেও বড় ভূমিকা রাখেন মেসি। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু পাস খেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করে হার্মান বার্তেরামেকে সহজ সুযোগ করে দেন তিনি।চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা ১২ এবং অ্যাসিস্ট ৬। তবে শেষ কয়েক ম্যাচে তিনি রয়েছেন দারুণ ছন্দে—মে মাসে ৪ ম্যাচে ৫ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন তারকা।বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মেসির এমন ফর্ম আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আরও পড়ুন , সৌদি প্রো লিগে শিরোপার লড়াই শেষ রাউন্ডে, বর্ষসেরার তালিকায় রোনালদো
বিষয় : বিশ্বকাপ মেসির জাদু আর্জেন্টাইন

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন