দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

ইনজুরির ধাক্কায় বিশ্বকাপ মিস করছেন ডি লিট, অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি

জায়গা হারালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাথিস ডি লিট

পিঠের গুরুতর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে জায়গা হারালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাথিস ডি লিট। ইনজুরির কারণে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে, ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে এই ডাচ তারকাকে।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থার কথা জানান ডি লিট। সেখানে দেখা যায়, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং থাম্বস আপ দেখাচ্ছেন।

আরও  পড়ুন , সৌদি প্রো লিগে শিরোপার লড়াই শেষ রাউন্ডে, বর্ষসেরার তালিকায় রোনালদো

তিনি লেখেন, দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসা ও কঠোর পরিশ্রমের পরও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র পথ ছিল। বিশ্বকাপ মিস করা তার জন্য অত্যন্ত কষ্টের বলেও জানান তিনি।ম্যানচেস্টার ইউনাইটেড সূত্র জানিয়েছে, এই অস্ত্রোপচারের কারণে শুধু চলতি মৌসুমই নয়, আগামী মৌসুমের শুরুতেও তার মাঠে ফেরা অনিশ্চিত।২৬ বছর বয়সী এই ডিফেন্ডার মৌসুমের শুরুতে ভালো পারফর্ম করলেও পরবর্তীতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের পর থেকেই মাঠের বাইরে চলে যান।দলের চিকিৎসা বিভাগ জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

আর ও পড়ুন , ১-০ গোলে হেরে মহাদেশীয় শিরোপা মিস আল-নাসরের

বিষয় : বিশ্বকাপ অস্ত্রোপচার ইনজুরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইনজুরির ধাক্কায় বিশ্বকাপ মিস করছেন ডি লিট, অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

পিঠের গুরুতর ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে জায়গা হারালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাথিস ডি লিট। ইনজুরির কারণে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে, ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে এই ডাচ তারকাকে।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থার কথা জানান ডি লিট। সেখানে দেখা যায়, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং থাম্বস আপ দেখাচ্ছেন।

আরও  পড়ুন , সৌদি প্রো লিগে শিরোপার লড়াই শেষ রাউন্ডে, বর্ষসেরার তালিকায় রোনালদো

তিনি লেখেন, দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসা ও কঠোর পরিশ্রমের পরও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র পথ ছিল। বিশ্বকাপ মিস করা তার জন্য অত্যন্ত কষ্টের বলেও জানান তিনি।ম্যানচেস্টার ইউনাইটেড সূত্র জানিয়েছে, এই অস্ত্রোপচারের কারণে শুধু চলতি মৌসুমই নয়, আগামী মৌসুমের শুরুতেও তার মাঠে ফেরা অনিশ্চিত।২৬ বছর বয়সী এই ডিফেন্ডার মৌসুমের শুরুতে ভালো পারফর্ম করলেও পরবর্তীতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের পর থেকেই মাঠের বাইরে চলে যান।দলের চিকিৎসা বিভাগ জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেলেও পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

আর ও পড়ুন , ১-০ গোলে হেরে মহাদেশীয় শিরোপা মিস আল-নাসরের

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত