দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে, প্রতারণা এড়াতে রেলের সতর্কবার্তা

ঈদযাত্রায় ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনযাত্রাকে নিরাপদ ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল ১৩ মে থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি।বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।মঙ্গলবার রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

আরও  পড়ুন , পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

রেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে—ফেসবুক পেজ, দালাল কিংবা কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনা থেকে বিরত থাকতে। অন্য কোথাও আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।রেলওয়ে জানিয়েছে, অনলাইন ব্যবস্থার মাধ্যমে টিকিট কালোবাজারি ও ভোগান্তি কমানো সম্ভব হবে। এতে ঘরমুখো যাত্রীরা সহজে ও নিরাপদে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।ঈদ সামনে রেখে ইতোমধ্যে ট্রেন টিকিট নিয়ে যাত্রীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাই আগেভাগেই অনলাইন অ্যাকাউন্ট প্রস্তুত রাখা এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকিট কাটার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , উচ্চশিক্ষায় মান সংকট, নতুন রোডম্যাপের ইঙ্গিত সরকারের : শিক্ষামন্ত্রী

বিষয় : টিকিট সিদ্ধান্ত ঈদযাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে, প্রতারণা এড়াতে রেলের সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনযাত্রাকে নিরাপদ ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল ১৩ মে থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি।বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।মঙ্গলবার রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে কেনা যাবে।

আরও  পড়ুন , পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

রেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে—ফেসবুক পেজ, দালাল কিংবা কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনা থেকে বিরত থাকতে। অন্য কোথাও আর্থিক লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।রেলওয়ে জানিয়েছে, অনলাইন ব্যবস্থার মাধ্যমে টিকিট কালোবাজারি ও ভোগান্তি কমানো সম্ভব হবে। এতে ঘরমুখো যাত্রীরা সহজে ও নিরাপদে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।ঈদ সামনে রেখে ইতোমধ্যে ট্রেন টিকিট নিয়ে যাত্রীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাই আগেভাগেই অনলাইন অ্যাকাউন্ট প্রস্তুত রাখা এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকিট কাটার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , উচ্চশিক্ষায় মান সংকট, নতুন রোডম্যাপের ইঙ্গিত সরকারের : শিক্ষামন্ত্রী

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত