দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান

কন্যাশিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান। সোমবার রাজধানীতেপুলিশ নারী কল্যাণ সমিতি-এর সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি মেয়েশিশু যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্রব্যবস্থা যেন সেই পথে বাধা নয়, বরং সহযোগী শক্তি হিসেবে কাজ করে। তিনি নারীদের পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রীয় শক্তি হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন ,পুলিশ হবে জনবান্ধব বাহিনী, পেশাদারিত্বে কোনো আপস নয় : প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে পুনাকের সদস্যদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তাদের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক সমাজ গঠনের পথ দেখাচ্ছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, উন্নয়ন ও মার্কেটিং সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।ডা. জুবাইদা রহমানের মতে, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের সম্পৃক্ততা বাড়ানো গেলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানের শিক্ষা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।

আরও পড়ুন , হাইকোর্টের দেওয়া জামিন বহাল, ব্যারিস্টার সুমনকে স্বস্তি আপিল বিভাগে

বিষয় : নিরাপত্তা জুবাইদা কন্যাশিশু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে : ডা. জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কন্যাশিশুর নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান। সোমবার রাজধানীতেপুলিশ নারী কল্যাণ সমিতি-এর সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি মেয়েশিশু যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্রব্যবস্থা যেন সেই পথে বাধা নয়, বরং সহযোগী শক্তি হিসেবে কাজ করে। তিনি নারীদের পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রীয় শক্তি হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন ,পুলিশ হবে জনবান্ধব বাহিনী, পেশাদারিত্বে কোনো আপস নয় : প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে পুনাকের সদস্যদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তাদের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক সমাজ গঠনের পথ দেখাচ্ছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, উন্নয়ন ও মার্কেটিং সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।ডা. জুবাইদা রহমানের মতে, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের সম্পৃক্ততা বাড়ানো গেলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানের শিক্ষা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।

আরও পড়ুন , হাইকোর্টের দেওয়া জামিন বহাল, ব্যারিস্টার সুমনকে স্বস্তি আপিল বিভাগে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত