দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

সিলেটে মাত্র এক বছর আট মাস বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোরে সিলেট নগরীর জালালাবাদ থানার পুরাতন কালারুকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তোহা বলে জানিয়েছে পরিবার।পরিবারের সদস্যরা জানান, ফজরের আজানের সময় শিশুটি ঘুম থেকে উঠলে বাবা আমীর আলী নামাজ আদায়ের জন্য মসজিদে যান। পরে পরিবারের আরেক সন্তান এসে শিশুটির গলা কেটে ফেলার খবর দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। আরও  পড়ুন , যমুনা সেতুতে একাধিক দুর্ঘটনা, ৭ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।সিলেট মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত নারী এখনো স্বাভাবিক অবস্থায় না থাকায় তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। তদন্ত শেষে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরও  পড়ুন , কালকিনিতে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে দেড় বছরের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক