দেশে মাদকের ভয়াবহ বিস্তার এখন কিশোর-তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়িয়ে তুলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অপরাধ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। তাদের মতে, ১৫ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই মাদকাসক্তির হার সর্বাধিক, যার বড় অংশই ইয়াবা ও গাঁজায় আসক্ত।বিশেষজ্ঞরা বলছেন, এই মাদকাসক্তিই রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটাচ্ছে, যা এখন সামাজিক আতঙ্কে পরিণত হয়েছে।রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, লালবাগসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয়তা বাড়ছে। এসব গ্যাংয়ের সদস্যরা রামদা, চাপাতি ও ছুরি নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
আরও পড়ুন , যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় ফিরবে
মনোবিজ্ঞানীদের মতে, মাদকই কিশোরদের নিষ্ঠুর অপরাধী হয়ে ওঠার প্রধান কারণ। স্কুল-কলেজে থাকার বয়সে অনেকেই এখন মাদক ব্যবসা ও সেবনে জড়িয়ে পড়ছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিয়মিত অভিযান চালানো হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। প্রতিদিনই গ্রেফতার ও অস্ত্র-মাদক উদ্ধার হলেও অপরাধের বিস্তার থামছে না।অপরাধ বিশ্লেষকদের মতে, সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ না হলে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশব্যাপী মাদক, অস্ত্র ও কিশোর গ্যাং দমনে অভিযান চলমান রয়েছে।
আর ও পড়ুন , দুপুরের আগেই পাঁচ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে সংকেত
বিষয় : মাদক উদ্বেগ কিশোর গ্যাং

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন