চলতি হজ মৌসুমে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।সোমবার দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।মৃতদের মধ্যে একজন ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং অপরজন চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২)। তারা দুজনই মক্কায় ইন্তেকাল করেন।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
আর ও পড়ুন , ঈদুল আজহা ঘিরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২১ মে
এদিকে এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন।হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন