চলতি বছরে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার হজ ব্যবস্থাপনার আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে।বুলেটিনে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।আরও পড়ুন , র্যাব সংস্কার ও নতুন আইন প্রণয়নের উদ্যোগ আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রীএর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।মোট ১৬১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস এসব ফ্লাইট পরিচালনা করছে।হজের আনুষ্ঠানিকতা আগামী ২৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে।হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।আরও পড়ুন , ঈদে নির্বিঘ্ন যাত্রায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা