বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। অতি সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত নতুনহাট রোড সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বাংলাদেশ হতে সীমান্ত পথ দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাহিদাকৃত/মজুদকৃত বিভিন্ন প্রকারের অবৈধ যৌন উত্তেজক সিরাপ রয়েছে। পরবর্তীতে ০৩ মে ২০২৬ তারিখ আনুমানিক ২১৩০ ঘটিকায় অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ০১টি বিশেষ টহলদল কর্তৃক উল্লেখিত কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
আর ও পড়ুন , লক্ষীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ: আইনজীবীর বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের
উল্লেখ্য উক্ত অভিযানে জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান এবং RAB-5 এর সিপিসি-৩ এর টহল দল সম্মিলিতভাবে বিশেষ যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে। বর্নিত বিশেষ তল্লাশি অভিযানে ৫১ টি কার্টুনে বিভিন্ন ধরনের অবৈধ যৌন উত্তেজক সিরাপ (১৫,৬৮৬ বোতল) এবং নিষিদ্ধ পদ্দাপুর জর্দা ০৫ বস্তা (৭,২০০ পিস) উদ্ধার করা হয় যার আনুমানিক সিজার মূল্য ৫৬,০৫,৫০০/- (ছাপ্পান্ন লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা।বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মাদকদ্রব্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সংকল্পবদ্ধ এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন