টানা আট মাসের পতনের পর বাংলাদেশের রপ্তানি আয়ে ফের ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এপ্রিল মাসে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলেও পুরো অর্থবছরের চিত্র এখনো নেতিবাচক অবস্থায় রয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি ৯৯ লাখ ডলার। এটি গত বছরের একই মাসের ৩০১ কোটি ৬৮ লাখ ডলারের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে তৈরি পোশাক খাত। এপ্রিল মাসে শুধু পোশাক খাত থেকেই এসেছে ৩১৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি।
আরও পড়ুন , বাংলাদেশ ব্যাংকে নজরুল ইসলামের পরিচালক পদে পদোন্নতি
গত অর্থবছরের এপ্রিলে পোশাক খাত থেকে আয় হয়েছিল ২৩৯ কোটি ৩৮ লাখ ডলার।অন্যদিকে, জুলাই-এপ্রিল সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৯.৩৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৪০.২১ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২ শতাংশ কম।বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে ধীরে ধীরে চাহিদা পুনরুদ্ধার, বিশেষ করে পোশাক খাতে অর্ডার বাড়ার কারণে এপ্রিল মাসে রপ্তানি আয়ে এই উল্লম্ফন দেখা গেছে।তবে তারা সতর্ক করে বলছেন, একক মাসের প্রবৃদ্ধি সামগ্রিক ঘাটতি পূরণে যথেষ্ট নয়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাজার প্রতিযোগিতা মাথায় রেখে রপ্তানি খাতে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ জরুরি।
বিষয় : রপ্তানি উন্নয়ন ৩৩% প্রবৃদ্ধি

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন