দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

বাংলাদেশ ব্যাংকে নজরুল ইসলামের পরিচালক পদে পদোন্নতি

বাংলাদেশ ব্যাংক-এর অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। তার এ পদোন্নতিকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২০২১ সালের অক্টোবর থেকে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম”-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন, শিল্প বিনিয়োগে বড় সুখবর : দীর্ঘমেয়াদি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিটের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মজীবনে মো. নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ। এসব বিভাগে তিনি নীতি প্রণয়ন, আর্থিক তদারকি ও ঝুঁকি ব্যবস্থাপনায় অবদান রাখেন।

আরও পড়ুন, টানা বৃষ্টিতে সরবরাহ সংকট, সবজির দামে অস্থিরতা বাজারে

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি এবং জার্মানি থেকে রিস্ক ম্যানেজমেন্টে সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণকারী মো. নজরুল ইসলামের এই পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, বিশেষ করে এসএমই খাত ও উদ্যোক্তা উন্নয়নে আরও গতি আনবে।

বিষয় : পরিচালক পদোন্নতি বাংলাদেশ ব্যাংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকে নজরুল ইসলামের পরিচালক পদে পদোন্নতি

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংক-এর অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নজরুল ইসলাম। তার এ পদোন্নতিকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২০২১ সালের অক্টোবর থেকে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম”-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন, শিল্প বিনিয়োগে বড় সুখবর : দীর্ঘমেয়াদি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিটের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মজীবনে মো. নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ। এসব বিভাগে তিনি নীতি প্রণয়ন, আর্থিক তদারকি ও ঝুঁকি ব্যবস্থাপনায় অবদান রাখেন।

আরও পড়ুন, টানা বৃষ্টিতে সরবরাহ সংকট, সবজির দামে অস্থিরতা বাজারে

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি এবং জার্মানি থেকে রিস্ক ম্যানেজমেন্টে সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণকারী মো. নজরুল ইসলামের এই পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, বিশেষ করে এসএমই খাত ও উদ্যোক্তা উন্নয়নে আরও গতি আনবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত