দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

টানা বৃষ্টিতে সরবরাহ সংকট, সবজির দামে অস্থিরতা বাজারে

সবজির বাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা

টানা চার দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজির বাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম ১০০ টাকারও বেশি।বাজারে চিকন বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত উঠেছে।এছাড়া কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, 

আরও পড়ুন ,শিল্প বিনিয়োগে বড় সুখবর : দীর্ঘমেয়াদি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

পটোল ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।কাঁচা মরিচের দামও বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় পৌঁছেছে। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।এদিকে মুরগির বাজারেও অস্থিরতা দেখা গেছে। ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে আসা কঠিন হয়ে পড়েছে, আবার এসে দেখা যাচ্ছে সবজির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। এতে দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

বিষয় : অস্থিরতা সবজি টানা বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

টানা বৃষ্টিতে সরবরাহ সংকট, সবজির দামে অস্থিরতা বাজারে

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

টানা চার দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সবজির বাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম ১০০ টাকারও বেশি।বাজারে চিকন বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত উঠেছে।এছাড়া কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, 

আরও পড়ুন ,শিল্প বিনিয়োগে বড় সুখবর : দীর্ঘমেয়াদি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

পটোল ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।কাঁচা মরিচের দামও বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় পৌঁছেছে। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।এদিকে মুরগির বাজারেও অস্থিরতা দেখা গেছে। ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে আসা কঠিন হয়ে পড়েছে, আবার এসে দেখা যাচ্ছে সবজির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে। এতে দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত