অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতিকে আগের বছর অংশগ্রহণের সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আগত ডিসিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, গত বছর ডিসিদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি, যা রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞার সমতুল্য। তবে বর্তমান নির্বাচিত সরকার সেই প্রথা পুনরায় চালু করায় তিনি ধন্যবাদ জানান। ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের অবদান স্মরণ করেন।
আরও পড়ুন, জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন
তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। তাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা জরুরি।
আরও পড়ুন, মহেশপুরে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, যুবক আটক
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, সরকারের বিভিন্ন নীতি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জ্বালানি সংকট, বাজার নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের প্রধান বাধা, তাই সব পর্যায়ে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হবে।
বিষয় : সম্মেলন রাষ্ট্রপতি ডিসি বৈঠক

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন