টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম-এর জন্মদিন এবার কাটল ভিন্ন এক আবেগঘন পরিবেশে।গত ১ মে (শুক্রবার) তার জন্মদিনে ছিল না কোনো বিশেষ আয়োজন, বরং দিনটি কেটেছে গভীর শূন্যতা ও স্মৃতির ভারে।অপি করিম জানান, এটি তার বাবাকে ছাড়া পঞ্চম জন্মদিন। শুধু বাবা নয়, তিনি স্বামীর পরিবারের একাধিক অভিভাবককেও হারিয়েছেন। ফলে জন্মদিন এলেই আনন্দের বদলে ফিরে আসে প্রিয়জন হারানোর বেদনা।জন্মদিনের সকাল শুরু করেন বাবার কবর জিয়ারত দিয়ে। এরপর আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আরও পড়ুন , সবার মুখোশ ফাঁস করব
তিনি বলেন, বাবার মৃত্যুর পর থেকে তিনি সাধারণত কান্না করেন না, কারণ তার বাবা কান্না একদমই সহ্য করতে পারতেন না। কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে আর সামলাতে পারেননি।অপি করিম আরও জানান, এখন তার জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো পরিবারের সদস্যদের সুস্থতা। বিশেষ করে অসুস্থ প্রিয়জনদের জন্য তিনি দোয়া করেন।দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অপি করিম টেলিভিশন, সিনেমা, মডেলিং, নৃত্য ও উপস্থাপনায় সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন।১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে তিনি মিডিয়ায় ব্যাপক পরিচিতি পান। এরপর থেকে ধারাবাহিকভাবে অভিনয়ে দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন তিনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন