দৈনিক সংবাদ দিগন্ত

ডিসি সম্মেলন শুরু আজ, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

ডিসি সম্মেলন শুরু আজ

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ রবিবার (৩ মে)। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উত্থাপিত ৪৯৮টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনটি চলবে আগামী বুধবার (৬ মে) পর্যন্ত। বিএনপি সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন হওয়ায় প্রশাসনিক মহলে এটি বিশেষ গুরুত্ব বহন করছে।মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এবারের সম্মেলন উপলক্ষে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া যায়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।অন্যান্য প্রস্তাবের মধ্যে অনেকগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দ্বিমতের কারণে এবং আগের সম্মেলনে উপস্থাপিত হওয়ায় কার্যপত্রে স্থান পায়নি।

আরও পড়ুন , ৪ দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনী অধিবেশনও একই স্থানে অনুষ্ঠিত হবে।এবারের সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জেলা প্রশাসকদের সরাসরি মতবিনিময়ের সুযোগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসিরা সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সঙ্গে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনের সমস্যা, উন্নয়ন কার্যক্রমের গতি এবং জনসেবার মানোন্নয়নে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার পথ সুগম হবে।

বিষয় : প্রশাসক দিনব্যাপী ডিসি সম্মেলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডিসি সম্মেলন শুরু আজ, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x