জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট: সিজন-৫’-এর শুটিং এবার প্রথমবারের মতো দেশের বাইরে নেপালে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজটির ইতিহাসে এটি একটি নতুন এবং গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নেপালের মনোরম লোকেশনে চলছে ধারাবাহিকটির শুটিং, যেখানে অংশ নিচ্ছেন সিরিজের পরিচিত মুখ কাবিলা, নেহাল, পাশা, হাবু এবং অন্যান্য অভিনেতারা। এই সিজনের অন্যতম চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। তার চরিত্র নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।
আর ও পড়ুন , শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান
পরিচালক কাজল আরেফিন অমি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন—চরিত্রটি কে হতে পারে? এরপর থেকেই কমেন্ট বক্সে হাজার হাজার মন্তব্য জমা পড়ে। কেউ বলছেন তিনি নেপালি বউ, কেউ মনে করছেন হাবুর প্রেমিকা, আবার কেউ মজা করে লিখছেন পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ড কানেকশনের চরিত্র। অমি পরবর্তীতে নেপাল থেকেই নিশ্চিত করেন, নতুন এই চরিত্রটি একজন নেপালি অভিনেত্রী, যিনি সিরিজে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। নতুন এই সিজনে আরও দেখা যাবে পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলসহ শামীম হাসান সরকারকে, যিনি আবারও ফিরে এসেছেন দর্শকদের কাছে জনপ্রিয় চরিত্রে। নাটকটি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল আই টিভি, বুম ফিল্ম এবং বঙ্গ প্ল্যাটফর্মে, যা ধারাবাহিকটির জনপ্রিয়তাকে আরও বিস্তৃত করেছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন