দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে আজ সিলেট সফরে তারেক রহমান

সরকার গঠনের আড়াই মাসের মাথায় আজ শনিবার তারেক রহমান সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে। দলীয় প্রধান নয়, এবার তিনি যাচ্ছেন দেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে—যা তাঁর জন্য প্রথম সিলেট সফর প্রধানমন্ত্রী হিসেবে।এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি নতুন চেয়ারম্যান হিসেবে। তবে এবার সফরটি একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে—সরকারপ্রধান হিসেবে উন্নয়ন ও প্রশাসনিক কর্মসূচি ঘিরে।

আরও পড়ুন, ১১ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। বেলা ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষে নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বহু প্রতীক্ষিত বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।

আরও পড়ুন, নৈতিক উন্নয়ন ছাড়া মানসম্মত পরীক্ষা সম্ভব নয়

মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, সিলেটের উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

বিষয় : সিলেট তারেক রহমান প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে আজ সিলেট সফরে তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সরকার গঠনের আড়াই মাসের মাথায় আজ শনিবার তারেক রহমান সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে। দলীয় প্রধান নয়, এবার তিনি যাচ্ছেন দেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে—যা তাঁর জন্য প্রথম সিলেট সফর প্রধানমন্ত্রী হিসেবে।এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি নতুন চেয়ারম্যান হিসেবে। তবে এবার সফরটি একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে—সরকারপ্রধান হিসেবে উন্নয়ন ও প্রশাসনিক কর্মসূচি ঘিরে।

আরও পড়ুন, ১১ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। বেলা ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষে নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বহু প্রতীক্ষিত বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।

আরও পড়ুন, নৈতিক উন্নয়ন ছাড়া মানসম্মত পরীক্ষা সম্ভব নয়

মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, সিলেটের উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত