দৈনিক সংবাদ দিগন্ত

মে দিবসে রাষ্ট্রপতির বার্তা : রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি জিয়াউর রহমানের সময়, পূর্ণতা দেন খালেদা জিয়া

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজ দেশের অর্থনীতির প্রাণশক্তি যে রেমিট্যান্স, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সেই ধারাকে পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।রাষ্ট্রপতি বলেন, ১৯৭৬ সালে জিয়াউর রহমান জনশক্তি রপ্তানির জন্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন অধ্যায় শুরু হয়, যা আজ দেশের অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে।তিনি আরও বলেন, পরবর্তীতে শ্রম আইন ২০০৬ প্রণয়ন,

আরো পড়ুন , মহান মে দিবস আজ : জীবনযাত্রার চাপে নাজুক শ্রমবাজার

 শ্রমকল্যাণ ফাউন্ডেশন গঠনসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণ আরও বিস্তৃত করেন খালেদা জিয়া।রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, দেশের শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণ এবং গৃহশ্রমসহ সব খাতে শ্রমিকদের অবদানই অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে কাজ করছে।রাষ্ট্রপতি আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।মে দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিষয় : সম্মেলন রেমিট্যান্স রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মে দিবসে রাষ্ট্রপতির বার্তা : রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি জিয়াউর রহমানের সময়, পূর্ণতা দেন খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আজ দেশের অর্থনীতির প্রাণশক্তি যে রেমিট্যান্স, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সেই ধারাকে পূর্ণতা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।রাষ্ট্রপতি বলেন, ১৯৭৬ সালে জিয়াউর রহমান জনশক্তি রপ্তানির জন্য মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন অধ্যায় শুরু হয়, যা আজ দেশের অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে।তিনি আরও বলেন, পরবর্তীতে শ্রম আইন ২০০৬ প্রণয়ন,

আরো পড়ুন , মহান মে দিবস আজ : জীবনযাত্রার চাপে নাজুক শ্রমবাজার

 শ্রমকল্যাণ ফাউন্ডেশন গঠনসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণ আরও বিস্তৃত করেন খালেদা জিয়া।রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, দেশের শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণ এবং গৃহশ্রমসহ সব খাতে শ্রমিকদের অবদানই অর্থনীতির মূল চালিকাশক্তি। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাত দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে কাজ করছে।রাষ্ট্রপতি আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।মে দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত