দৈনিক সংবাদ দিগন্ত

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ক্রেস্ট ও বুদ্ধমূর্তি উপহার প্রধানমন্ত্রীর হাতে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বৌদ্ধ নেতৃবৃন্দর

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে বৌদ্ধ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিরূপ উপহার দেন।

আরো পড়ুন , ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ দেশে আসছে সোমবার

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।এছাড়া প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।অঞ্চলের প্রতিনিধিরাও এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন, যা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : শুভেচ্ছা প্রধানমন্ত্রী বুদ্ধমূর্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ক্রেস্ট ও বুদ্ধমূর্তি উপহার প্রধানমন্ত্রীর হাতে

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে বৌদ্ধ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিরূপ উপহার দেন।

আরো পড়ুন , ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ দেশে আসছে সোমবার

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।এছাড়া প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।অঞ্চলের প্রতিনিধিরাও এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন, যা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত