শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে বৌদ্ধ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিরূপ উপহার দেন।আরো পড়ুন , ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ দেশে আসছে সোমবারএ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।এছাড়া প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।অঞ্চলের প্রতিনিধিরাও এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন, যা দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।