যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহটি বর্তমানে ফিউনারেল হোমে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে পাঠানো হবে।দূতাবাসের তথ্য অনুযায়ী, শনিবার রাতে অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।আগামী সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে।
আরো পড়ুন , হত্যা ও বিস্ফোরক মামলার আসামি বিদ্যুৎ মাতবর গ্রেপ্তার
এরপর সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এর আগে আজ ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।জামিল লিমন এবং তার সহপাঠী নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী লিমনের মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে তদন্তে উঠে এসেছে।তবে নিখোঁজ থাকা নাহিদা এস বৃষ্টির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি, যা ঘটনার রহস্য আরও গভীর করেছে।
বিষয় : শিক্ষার্থী নিহত মরদেহ প্রক্রিয়া

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন