দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ডিমের দামে ফের উর্ধ্বগতি, তবে মুরগি ও কিছু সবজিতে স্বস্তি

ডিমের দামে ফের উর্ধ্বগতি

খুচরা বাজারে প্রতি হালি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪২ থেকে ৪৪ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। অর্থাৎ প্রতি হালিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় এই দাম বেড়েছে।ধাপ বাজারের ডিম ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ডিমের বাজার সম্পূর্ণভাবে সরবরাহের ওপর নির্ভরশীল। সরবরাহ কমলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়।তবে মুরগির বাজারে দেখা গেছে উল্টো চিত্র। ব্রয়লার মুরগির দাম কমে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। সোনালি ও লেয়ার মুরগির দামেও ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।অন্যদিকে দেশি মুরগির দাম স্থিতিশীল থেকে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন , কুমিল্লার চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা, ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

মাংসের বাজারে গরুর মাংস ৭২০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০ থেকে ১১০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।সবজির বাজারেও এসেছে ওঠানামা। গাজর ও সজনে শাকের দাম বেড়েছে, তবে ঝিঙে, পটল, ঢেঁড়শ, চালকুমড়াসহ বেশ কিছু সবজির দাম কমেছে। কাঁচা মরিচের দামও কমে ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছে।মসলার বাজারে দেশি ও আমদানি করা আদা-রসুনের দামেও কিছুটা পরিবর্তন দেখা গেছে।সবজি বিক্রেতারা বলছেন, মৌসুমের কারণে কিছু পণ্যের সরবরাহ বেড়েছে, আবার কিছু ক্ষেত্রে কমেছে—এ কারণেই বাজারে এই ওঠানামা।ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে বাজারের চাপ এখনও রয়েছে, বিশেষ করে ডিমের দামে বৃদ্ধি সংসারের খরচ বাড়িয়েছে।রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।

বিষয় : ডিম উর্ধ্বগতি সবজিতে স্বস্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

ডিমের দামে ফের উর্ধ্বগতি, তবে মুরগি ও কিছু সবজিতে স্বস্তি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

খুচরা বাজারে প্রতি হালি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪২ থেকে ৪৪ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। অর্থাৎ প্রতি হালিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, খামার থেকে সরবরাহ কমে যাওয়ায় এই দাম বেড়েছে।ধাপ বাজারের ডিম ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ডিমের বাজার সম্পূর্ণভাবে সরবরাহের ওপর নির্ভরশীল। সরবরাহ কমলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়।তবে মুরগির বাজারে দেখা গেছে উল্টো চিত্র। ব্রয়লার মুরগির দাম কমে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় নেমেছে। সোনালি ও লেয়ার মুরগির দামেও ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।অন্যদিকে দেশি মুরগির দাম স্থিতিশীল থেকে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন , কুমিল্লার চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা, ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

মাংসের বাজারে গরুর মাংস ৭২০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০ থেকে ১১০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।সবজির বাজারেও এসেছে ওঠানামা। গাজর ও সজনে শাকের দাম বেড়েছে, তবে ঝিঙে, পটল, ঢেঁড়শ, চালকুমড়াসহ বেশ কিছু সবজির দাম কমেছে। কাঁচা মরিচের দামও কমে ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছে।মসলার বাজারে দেশি ও আমদানি করা আদা-রসুনের দামেও কিছুটা পরিবর্তন দেখা গেছে।সবজি বিক্রেতারা বলছেন, মৌসুমের কারণে কিছু পণ্যের সরবরাহ বেড়েছে, আবার কিছু ক্ষেত্রে কমেছে—এ কারণেই বাজারে এই ওঠানামা।ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে বাজারের চাপ এখনও রয়েছে, বিশেষ করে ডিমের দামে বৃদ্ধি সংসারের খরচ বাড়িয়েছে।রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপণ্যের বাজারে নজরদারি জোরদার করা হয়েছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত