দৈনিক সংবাদ দিগন্ত

দেশের বাজারে স্বস্তি, টানা দ্বিতীয় দফায় কমলো সোনার দাম

দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমানোর ঘোষণা

দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরে এ তথ্য জানানো হয়।নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

আরো পড়ুন , এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৯.৬০ শতাংশ

 এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে।এর আগে গত ২৩ এপ্রিল এবং ১৫ এপ্রিলও সোনার দাম কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা কয়েক দফায় স্বর্ণের বাজারে দরপতন ঘটেছে।এদিকে শুধু সোনা নয়, রুপার দামেও স্বস্তি এসেছে। ২২, ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও ভরিপ্রতি কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার দামের ওঠানামার প্রভাবই দেশের বাজারে পড়ছে। এতে ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাজারে অস্থিরতা রয়ে গেছে।

বিষয় : স্বস্তি সোনার দাম স্বর্ণবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের বাজারে স্বস্তি, টানা দ্বিতীয় দফায় কমলো সোনার দাম

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন মূল্য নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরে এ তথ্য জানানো হয়।নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

আরো পড়ুন , এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৯.৬০ শতাংশ

 এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে।এর আগে গত ২৩ এপ্রিল এবং ১৫ এপ্রিলও সোনার দাম কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা কয়েক দফায় স্বর্ণের বাজারে দরপতন ঘটেছে।এদিকে শুধু সোনা নয়, রুপার দামেও স্বস্তি এসেছে। ২২, ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও ভরিপ্রতি কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার দামের ওঠানামার প্রভাবই দেশের বাজারে পড়ছে। এতে ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাজারে অস্থিরতা রয়ে গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত