দেশের স্বর্ণবাজারে টানা পতনের ধারা অব্যাহত রয়েছে। চার দফায় বড় ধরনের মূল্যহ্রাসে ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম।বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে।বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা।আরো পড়ুন , চ্যালেঞ্জের মধ্যেও ৬৪২ কোটি টাকা মুনাফা ওয়ালটনের নগদ প্রবাহে বড় উল্লম্ফন এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকা,১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত কয়েক দিনের ব্যবধানে ধাপে ধাপে স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ চার দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা স্বর্ণের দামের প্রভাবেই এই পতন দেখা যাচ্ছে।টানা মূল্যহ্রাসে স্বর্ণ কিনতে আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।