দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা, রাজধানীর সড়কে বাড়ছে মৃত্যুফাঁদ

সড়কে দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে ব্যাটারিচালিত অটোরিকশা

রাজধানী ঢাকার সড়কে দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে ব্যাটারিচালিত অটোরিকশা। ভিআইপি সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা, ভেঙে পড়ছে ট্রাফিকব্যবস্থা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, অটোরিকশার অনিয়ন্ত্রিত গতি এবং নিয়ম ভঙ্গ এখন নগরবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল এবং হঠাৎ যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট ও ঝুঁকি।সরেজমিনে রাজধানীর আফতাবনগর, গুলশান ও বাড্ডা এলাকায় দেখা গেছে—অটোরিকশাগুলো কোনো নিয়ম মানছে না। অনেক ক্ষেত্রে চালকদের নেই লাইসেন্স, গাড়ির নেই নিবন্ধন।

আরো পড়ুন , কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ভুক্তভোগীরা বলছেন, এই পরিস্থিতিতে সড়কে চলাচল করাই এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। মোটরসাইকেল চালক জুয়েল রানা জানান, অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।অন্যদিকে পথচারী রাফায়েল হাসান বলেন, প্রতিদিন রাস্তা পার হতে ভয় লাগে। হঠাৎ দ্রুতগতির অটোরিকশা এসে দুর্ঘটনা ঘটাচ্ছে।এদিকে গত ১৭ এপ্রিল শ্যামপুরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু এই সংকটকে আরও সামনে নিয়ে এসেছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, অটোরিকশা নিয়ন্ত্রণে এখনো কার্যকর নীতিমালা নেই। দ্রুত নীতিমালা প্রণয়ন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট রুট, গতিসীমা, লাইসেন্স ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।

বিষয় : দুর্ঘটনা অটোরিকশা নিয়ন্ত্রণহীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা, রাজধানীর সড়কে বাড়ছে মৃত্যুফাঁদ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকার সড়কে দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে ব্যাটারিচালিত অটোরিকশা। ভিআইপি সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা, ভেঙে পড়ছে ট্রাফিকব্যবস্থা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, অটোরিকশার অনিয়ন্ত্রিত গতি এবং নিয়ম ভঙ্গ এখন নগরবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল এবং হঠাৎ যাত্রী ওঠানামার কারণে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট ও ঝুঁকি।সরেজমিনে রাজধানীর আফতাবনগর, গুলশান ও বাড্ডা এলাকায় দেখা গেছে—অটোরিকশাগুলো কোনো নিয়ম মানছে না। অনেক ক্ষেত্রে চালকদের নেই লাইসেন্স, গাড়ির নেই নিবন্ধন।

আরো পড়ুন , কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ভুক্তভোগীরা বলছেন, এই পরিস্থিতিতে সড়কে চলাচল করাই এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। মোটরসাইকেল চালক জুয়েল রানা জানান, অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।অন্যদিকে পথচারী রাফায়েল হাসান বলেন, প্রতিদিন রাস্তা পার হতে ভয় লাগে। হঠাৎ দ্রুতগতির অটোরিকশা এসে দুর্ঘটনা ঘটাচ্ছে।এদিকে গত ১৭ এপ্রিল শ্যামপুরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু এই সংকটকে আরও সামনে নিয়ে এসেছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, অটোরিকশা নিয়ন্ত্রণে এখনো কার্যকর নীতিমালা নেই। দ্রুত নীতিমালা প্রণয়ন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট রুট, গতিসীমা, লাইসেন্স ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত