দেশে যখন কাঁচামরিচের দাম ৩০০ টাকায় পৌঁছেছিল, তখন আমদানির কাগজে দেখানো হয়েছে মাত্র ২৮ টাকা কেজি।একইভাবে আপেল আমদানির মূল্য দেখানো হয়েছে মাত্র ৩৩ টাকা কেজি।পুরান ঢাকার একটি প্রতিষ্ঠান অস্বাভাবিক কম দামে পণ্য আমদানি দেখিয়ে প্রায় ১২৫ কোটি টাকার লেনদেন করেছে বলে অভিযোগ উঠেছে।বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে ধরা পড়ার পর বিষয়টি এখন অর্থ পাচারের সন্দেহে তদন্তাধীন।
আরো্ পড়ুন , ই-টিআইএন থাকলেও রিটার্ন না দিলে স্বয়ংক্রিয় নোটিশ
জানা গেছে, গত তিন বছরে ২৩১টি এলসির মাধ্যমে প্রায় এক কোটি ৩ লাখ ডলারের আমদানি দেখানো হয়েছে।তিনটি ব্যাংকের মাধ্যমে এসব এলসি খোলা হয়, যার মধ্যে একটি ব্যাংকের মাধ্যমেই সর্বোচ্চ প্রায় ৮৯ কোটি টাকার আমদানি দেখানো হয়েছে।অভিযোগ রয়েছে, বাস্তব বাজারদরের সঙ্গে আমদানির ঘোষিত দামের বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে।তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন, শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত করেই দেশে পণ্য বিক্রি করা হয়েছে এবং কোনো হুন্ডি লেনদেন হয়নি।এদিকে, কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন