জুলাই আন্দোলনের সময় হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেন।আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।পরে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, অন্য দুই মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না।আরো পড়ুন , ভারী বৃষ্টিতে উত্তর-পূর্বে বন্যা আশঙ্কা , দ্রুত বাড়ছে নদীর পানিএর আগে গত ৮ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ চার মামলায় জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের আরেক মামলায়ও তিনি জামিন পান।এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি ও প্লট জালিয়াতির অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খায়রুল হক। পরবর্তীতে অবসরের পর তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।