আইপিএলের ইতিহাসে নতুন অধ্যায় লিখল পাঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৪ রানের বিশাল লক্ষ্য তারা ১৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে টপকে যায়।এই জয় এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নতুন বিশ্বরেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।শনিবারের ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার খেলেন ৩৬ বলে অপরাজিত ৭১ রানের ঝড়ো ইনিংস। তবে তার ইনিংসের গুরুত্বপূর্ণ মোড় আসে দুটি জীবন পাওয়ার পর, যেখানে ক্যাচ মিস করে সুযোগ হারায় দিল্লি।পাঞ্জাবের শুরুটা ছিল আগ্রাসী। ওপেনার প্রিয়ানশ আরিয়া ১৭ বলে ৪৩ রান করেন এবং প্রভসিমরান সিং খেলেন ২৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস। পাওয়ারপ্লেতে তারা তোলে বিনা উইকেটে ১১৬ রান।
আরো পড়ুন , কিংসের জয়ে একক শীর্ষে, জয়ের ধারায় মোহামেডান
তবে এক পর্যায়ে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। পরে শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াধেরার ৩১ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচের নিয়ন্ত্রণ ফেরায়।এর আগে দিল্লির ইনিংসে লোকেশ রাহুল খেলেন অবিশ্বাস্য ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের ইনিংস, যা আইপিএলে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। নিতিশ রানা করেন ৪৪ বলে ৯১ রান। দ্বিতীয় উইকেটে তাদের ২২০ রানের রেকর্ড জুটিও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি।শেষ পর্যন্ত রানের পাহাড় গড়েও হেরে যায় দিল্লি ক্যাপিটালস, আর ইতিহাস গড়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
বিষয় : টি-টোয়েন্টি রেকর্ড আইপিএল

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন